Thursday, May 14, 2026

KBC-তে ভারতীয় সেনা আধিকারিক সোফিয়া-ব্যোমিকা, প্রোমো প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড়!

Date:

Share post:

‘অপরেশন সিন্দুর’ (Operation Sindoor) চলাকালীন প্রেস ব্রিফিং করতে বারবার দেখা গেছিল তাঁদের। এবার সীমান্ত থেকে সোজা ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় রিয়েলিটি শোয়ের হট সিটে! ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র প্রতিযোগী আসনে এবার প্রতিযোগী হিসেবে থাকছেন সেনা আধিকারিক কর্নেল সোফিয়া কুরেশি (Sofiya Qureshi) ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং (Vyomika Singh)। স্বাধীনতা দিবসের বিশেষ পর্বে (Independence Day special episode) এনাদের সঙ্গে দেখা যাবে ভারতীয় নৌসেনা (Indian Navy) যুদ্ধজাহাজের প্রথম মহিলা আধিকারিক প্রেরণা দেওসথালিকেও। প্রোমো প্রকাশ্যে আসতেই দ্বিধাবিভক্ত দর্শকরা। কেউ বলছেন অপারেশন সিন্দুরের নেপথ্যে থাকা সেনা আধিকারিকদের এভাবে অমিতাভ বচ্চনের (Operation Sindoor) শো-তে নিয়ে আসার নেপথ্যে রয়েছে রাজনৈতিক প্রচার কৌশল, তো কেউ বলছেন ওনাদের সম্পর্কে আরও বেশি করে জানতে এই উদ্যোগ প্রশংসনীয়।

পহেলগাম হামলার (Pahelgam Attack) জবাব দিয়ে ‘অপারেশন সিন্দুর’ চালিয়েছে ভারত।গুঁড়িয়ে দিয়েছে একের পর এক পাক জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনা (Indian army) যখন পাকিস্তানকে প্রায় পর্যুদস্ত করার দিকে এগোচ্ছে তখন আচমকাই মোদি ‘বন্ধু’ ট্রাম্পের ঘোষণায় যুদ্ধবিরতির কথা জানতে পারে দেশ। চমকে উঠেছিল ভারতবাসী, গর্জে উঠেছে বিরোধীরা। কেন এই সিদ্ধান্ত মোদিবাবু? আজও সঠিক জবাব দিতে পারেননি প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে কেবিসির (KBC) মঞ্চে ভারতীয় সেনা আধিকারিক সোফিয়া-ব্যোমিকাদের প্রতিযোগীর আসনে দেখে অবাক হওয়া অস্বাভাবিক নয় বটে। অনেকেই বলতে শুরু করেছেন, ভারতীয় সেনাবাহিনীকে ‘জনসংযোগ’ হিসাবে ব্যবহার করা হচ্ছে। যেটুকু ঝলক প্রকাশ্যে এসেছে তাতে দেখা গেছে অপারেশন সিন্দুর নিয়ে সেনাদের মনোভাবের কথা বলছেন সোফিয়া। তাঁর অনুরোধ মেনে বন্দেমাতরম গাইতেও শোনা গেছে বিগ বি-কে (Amitabh Bachchan)।

বাকি আর কী কী হল, কে জিতলেন কে হারলেন,সোফিয়া-ব্যোমিকারা সেনা অভিযান নিয়ে কী বললেন – সবটাই জানা যাবে আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস স্পেশাল অনুষ্ঠানে।

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...