Friday, April 3, 2026

পুরীর মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি! লেখা মন্দিরের দেওয়ালেই

Date:

Share post:

পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) দেওয়ালে হুমকি বার্তা। বুধবার সকালে ঘটনাটি সামনে আসে। জগন্নাথ মন্দিরের দক্ষিণদিকের পরিক্রমার পথ বুধি মা মন্দিরের দুটি দেওয়ালে এই হুমকি বার্তা লেখা দেখতে পাওয়া গিয়েছে। একটিতে লেখা আছে, মন্দিরটি (Puri Jagannath Temple) উড়িয়ে দেবে জঙ্গিরা। আরেকটি হুমকিবার্তায় কয়েকটি ফোন নম্বর দিয়ে তাতে কল করতে বলা হয়েছে ৷ না হলে বড় ধরনের মূল্য চোকাতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুরীর পুলিশ

ছবিতে দেখা যাচ্ছে ইংরেজি ও ওড়িশা ভাষায় হুমকির বার্তা লেখা হয়েছে। সঙ্গে একাধিক ফোন নম্বর দেওয়া রয়েছে। কল না করলেও মূল্য চোকাতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। পুরীর মন্দিরের অনেক সিসি ক্যামেরা লাগানো আছে। তদন্তে নেমে সেই সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

পুরীর পুলিশ সুপার পিনাক মিশ্র বলেন, “সকালে আমরা খবর পেয়েছি যে বুধি মা মন্দিরের দেওয়ালে কিছু লেখা আছে। মন্দিরের দেওয়ালে কিছু আপত্তিকর কথা লেখা হয়েছে। আমাদের কাছে মন্দিরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। লেখাটি কখন লেখা হয়েছিল, কে লিখেছে, দেওয়ালে কার ফোন নম্বর লেখা আছে আমাদের বিশেষ দল সেটা তদন্ত করে দেখছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। বিশেষ দল কিছু সূত্র পেয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

তবে স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তার গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। পুলিশের উচিত এটি সঠিকভাবে তদন্ত করে কঠিন ব্যবস্থা নেওয়া।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...