Tuesday, June 2, 2026

বীর বিপ্লবীদের স্মরণ! স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশমাতৃকাকে শ্রদ্ধা ও দেশবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শুক্রবার দেশজুড়ে পালিত হবে ৭৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশে এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দেশমাতৃকাকে শ্রদ্ধা ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “প্রতিবারের মতো এবারেও আমরা মধ্যরাতে স্বাধীনতা পালন করব। স্মরণ করব পূর্বপুরুষদের, যাঁদের কঠিন সংগ্রাম ও আত্মত্যাগে এই স্বাধীন দেশের জন্ম। স্বাধীনতা আন্দোলনের পুরোভাগে ছিলেন বাংলার বিপ্লবীরা। ফাঁসির মঞ্চে, আন্দামানের কারাগারে তাঁরা প্রাণ দিয়েছেন। অথচ আজ সেই বাংলা ও বাঙালিকেই দেশের বিভিন্ন প্রান্তে বিদ্বেষের শিকার হতে হচ্ছে।”

এই প্রসঙ্গে ভোটার তালিকা সংশোধনের ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দেশভাগে কষ্ট পাওয়া বাংলার মানুষের ওপর ফের নানান অছিলায় আক্রমণ নেমে আসছে। ভোটার তালিকা সংশোধনের নামে তাঁদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীর মতে, এই আবহে স্বাধীনতা দিবসের গুরুত্ব নতুন মাত্রা পেয়েছে। তিনি আহ্বান জানান, ঐক্যবদ্ধ হয়ে সেই সমস্ত শক্তির বিরুদ্ধে আওয়াজ তুলুন যারা স্বাধীনতাকে খর্ব করতে চায়। প্রতিটি নাগরিকের মর্যাদা রক্ষা করা আমাদের কর্তব্য। দেশের স্বাধীনতা আনতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের প্রণাম ও কুর্নিশ। শেষে মুখ্যমন্ত্রী জুড়ে দেন— জয় হিন্দ!বন্দেমাতরম্! জয় বাংলা!

আরও পড়ুন – দিনভর দেব ঝড়: পেজ থেকে ধন্যবাদ ভানুর, ধূমকেতু ২-এর অপেক্ষা শুরু দর্শকদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...