Wednesday, June 24, 2026

ওয়েবকুপার সম্মেলনে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী

Date:

Share post:

মার্চ মাসে তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার (West Bengal College and University Professors Association) বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। গত ১ মার্চ অনুষ্ঠান সেরে বেরোনোর সময় তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বামপন্থী ছাত্র সংগঠন। শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়, আঘাত পান ব্রাত্য নিজেও। এসএসকেএম হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসাও করাতে হয় তাঁকে। এবার সেই ঘটনায় মূল অভিযুক্ত যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে (Hindol Majumdar) দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ। এই প্রসঙ্গে ব্রাত্য বসুকে জিজ্ঞেস করা হলে, তিনি বলেন এই বিষয়ে বিশেষ কিছু জানি না তাই কোনও মন্তব্যও করব না। ধৃতকে চিনি না। পুলিশের সঙ্গে কোনও কথা হয়নি বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

রাজ্যের শিক্ষামন্ত্রীর উপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলার তদন্তে নেমে কলকাতা পুলিশ (KP) জানতে পারে এই ঘটনার পরিকল্পনা থেকে রূপায়ণের নেপথ্যে থাকা হিন্দোলের নাম। যাদবপুর থেকে ফার্মেসিতে বি-টেক করে হিন্দোল এখন স্পেনে গবেষণা করছেন। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়। স্পেন থেকেই বুধবার দেশে ফিরেছিলেন তিনি। বিমানবন্দরে (Delhi Airport) নামতেই অভিবাসন বিভাগ তাঁকে আটকায়। পরে অভিযুক্তকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। ধৃতকে শহরে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশের একটি দল রাজধানীতে পৌঁছেছে বলে জানা গেছে।

 

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...