Friday, March 13, 2026

বাংলাকে অপমান মানে দেশকে অপমান! কন্যাশ্রী দিবসে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

বাংলার মাটি শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, দেশবন্ধু চিত্তরঞ্জন, বিদ্যাসাগরের মাটি। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী, বিনয়-বাদল-দীনেশ, মাতঙ্গিনী হাজরাদের আত্মত্যাগের রক্তে অর্জিত হয়েছে স্বাধীনতা। কন্যাশ্রী দিবসে ধনধান্য প্রেক্ষাগৃহের মঞ্চ থেকে একাধিক ঐতিহাসিক উদাহরণ টেনে বাংলার অবদান স্মরণ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাংলাকে অপমানের অভিযোগ তুলে সরাসরি আক্রমণ করলেন কেন্দ্রকে।

মুখ্যমন্ত্রীর কথায়, বাংলাকে অপমান করা মানে দেশকে অপমান করা। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, বাংলা নাকি কোনও ভাষাই নয়—তাহলে জাতীয় সঙ্গীত ও জাতীয় গান কোন ভাষায় লেখা হয়েছিল? ইতিহাস জানে না যারা, তারাই এমন কথা বলে।

মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন, রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করেছিলেন এই বাংলায়, বাবাসাহেব আম্বেদকর এখান থেকে নির্বাচিত হয়েছিলেন, স্বাধীনতার দিন গান্ধীজি ছিলেন কলকাতার বেলেঘাটায় দাঙ্গা থামানোর কাজে। “বাংলা না থাকলে ভারত স্বাধীন হত না,” দাবি মুখ্যমন্ত্রীর।

বিজেপিকে একহাত নিয়ে নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা একদিন এককাপড়ে চলে এসেছিলেন, তাঁরা নাগরিক বলে গণ্য হয়েছেন। কিন্তু আজ বাংলায় কথা বললেই বিদেশি তকমা দেওয়া হচ্ছে। অবৈধভাবে এলে ব্যবস্থা নিন, কিন্তু অযথা বাঙালিকে অপমান করবেন না। এই অপমান বাংলার মানুষ মেনে নেবে না।”

কন্যাশ্রীদের উদ্দেশে মমতার পরামর্শ, সব ভাষা শিখুন, তবে মাতৃভাষাকে ভুলবেন না। “বাংলা ভাষার মতো মাধুর্য অন্য কোথাও পাবেন না। ইংরেজি শেখা দরকার, কিন্তু বাংলাকে ভুলে নয়। যত ভাষা জানবেন, তত উন্নত হবেন। শেষে মুখ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ লিখেছেন জাতীয় সঙ্গীত, বন্দে মাতরম্ বঙ্কিমচন্দ্রের, জয় হিন্দ সুভাষচন্দ্রের। আমরা জয় বাংলা বলি, কারণ আমরা চাই বাংলা বিশ্ববাংলা হোক। আমাদের বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি—দেশের সেরা বাংলা, বিশ্বসেরা বাংলা।”

আরও পড়ুন – বীর বিপ্লবীদের স্মরণ! স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশমাতৃকাকে শ্রদ্ধা ও দেশবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

এলপিজি সংকটে সক্রিয় সাইবার জালিয়াতি, সতর্ক করল লালবাজার 

গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা নেই, মাত্র দুদিনের মধ্যেই মিলবে নতুন সিলিন্ডার। তার জন্য শুধুমাত্র লিংকে ক্লিক করতে...

জ্বালানি সংকটে ভক্তদের অন্নসেবা বন্ধ বড়মা মন্দিরে, আদ্যাপীঠে বিকল্প ব্যবস্থা

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারত জুড়ে জ্বালানি সংকট। সরাসরি প্রভাব পড়েছে বাংলায়। তমলুকের বর্গভীমা মন্দির থেকে বাগবাজারে মায়ের...

‘কিং’-এর পকেটে টান? টেলর সুইফটের কাছে হার মানলেন এসআরকে!

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’-র মাধ্যমে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার পর, ২০২৬ সালে এসে কিছুটা আর্থিক টানাপোড়েনের...

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? হাইকোর্টে বিচারপতির সঙ্গে বৈঠকে কমিশন-রাজ্যের

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? জানতে আলোচনা। সুপ্রিম নির্দেশ হাইকোর্টে ফের SIR-বৈঠক। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের...