Tuesday, April 7, 2026

উত্তরের বৃষ্টি দক্ষিণে অস্বস্তি, স্বাধীনতা দিবসে ভারী বর্ষণের পূর্বাভাস! 

Date:

Share post:

উত্তরবঙ্গের বৃষ্টির (Heavy rain forecast in North Bengal) দুর্যোগ যেন থামছেই না। পাহাড়ি জেলায় বাড়ছে জল ফুঁসছে নদী। ইতিমধ্যেই জেলাশাসকদের সতর্ক করেছে নবান্ন। একদিকে কালিম্পং-এর ২৯ মাইলে ধস নামার খবর মিলেছে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলবে, আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বৃষ্টি বাড়বে।তবে দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির খবর নেই। উল্টে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।শনিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা বেশি। স্বাধীনতা দিবসের দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এদিন সব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। আজ কলকাতার সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে থাকা ঘূর্ণাবর্তের কারণে বুধবার উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যদিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এর সরাসরি প্রভাব নেই।

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...