Thursday, June 25, 2026

হাইকোর্টের নির্দেশে ঘরে ফিরলেন মালদহের পরিযায়ী শ্রমিক

Date:

Share post:

মালদহের কালিয়াচক থানার জামালপুরের পরিযায়ী শ্রমিক আমির শেখকে রাজস্থান থেকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল পুলিশ। ঘরের ছেলেকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছিল পরিবার। অবশেষে হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে মালদহের পরিযায়ী শ্রমিক আমির শেখ (Amir Sheikh) বাড়ি ফিরতে পারলেন।

আমিরের আটক সংক্রান্ত সংক্রান্ত মামলায় বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর (Tapabrata Chakraborty) ডিভিশন বেঞ্চে রাজ্য জানায়, পুলিশকে বিএসএফ একটি অভিযোগ জমা দিয়েছে। সেখানে বলা হয়েছে যে, আমির সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল। তাঁকে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ পুশব্যাকের ঘটনা বিএসএফ এখন অস্বীকার করছে বলে অভিযোগ পরিবারের। এরপর আদালতের নির্দেশমতো, আমির শেখকে বুধবার বিকেলে বসিরহাট থানার পুলিশের (Basirhat Police) হাতে তুলে দেয় বিএসএফ (BSF)। প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আমিরের ফিরে আসায় খুশি এলাকাবাসীও।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...