Friday, June 19, 2026

পূর্ব বর্ধমানে দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের আর্থিক সাহায্য ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গঙ্গাসাগর থেকে তীর্থ করে বিহারে ফেরার সময় শুক্রবার বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু হয় ১১ জনের। আহত বেশ কয়েকজন। ঘটনায় দুঃখ প্রকাশ করে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ও তুলনামূলক কম আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

বিহারের (Bihar) চিরাইয়া সারসওয়া ঘাট এলাকার ৪৫ জন পুণ্যার্থী গঙ্গাসাগরে স্নান সেরে তারকেশ্বর হয়ে বাড়ি ফিরছিলেন। পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাটের কাছে দুর্ঘটনার (Accident) কবলে পড়ে পুর্ণ্যার্থীদের বাস। ১১ জনে মৃত্যু হয়। মৃতদের সকলেই বিহারের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।

স্বাধীনতা দিবসের সন্ধেয় রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে তিনি জানান, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা করে এবং তুলনামূলক কম আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...