Sunday, April 5, 2026

অনুপ্রবেশই সমস্যা! দেশের স্বরাষ্ট্র মন্ত্রককে ধুইয়ে দিলেন মোদি

Date:

Share post:

স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে যে ইসুগুলিতে সরব হলেন দেশের প্রধানমন্ত্রী, দেশের যেসব ক্ষেত্রে বড় পদক্ষেপের ঘোষণা করলেন তার মধ্যে প্রথম সারিতে উঠে এলো অনুপ্রবেশ (illegal infiltration) সমস্যা। এমন কি অনুপ্রবেশের জন্য দেশের জনবিন্যাসে বদল হয়ে যাওয়ারও অভিযোগ তুললেন তিনি। সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ নিয়ে কার্যত দেশের স্বরাষ্ট্র মন্ত্রককে নাম না করে ধুইয়ে দিলেন দেশের প্রধানমন্ত্রী (Prime Minister)।

লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেন, ষড়যন্ত্র করে, জেনে বুঝে চক্রান্ত করে দেশের জনবিন্যাসকে (demography) বদলে ফেলা হচ্ছে। একটা নতুন সংকটের বীজ বপণ করা হচ্ছে।

অনুপ্রবেশের সমস্যা নিয়ে মদি বলেন, এই অনুপ্রবেশকারীরা দেশের কন্যা, যুবদের নিশানা করছে। আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে। যখন সীমান্তবর্তী এলাকায় জনবিন্যাসের পরিবর্তন হয় তখন দেশের নিরাপত্তার উপর সংকট তৈরি হয়।

আরও পড়ুন: বিরোধীদের চাপে পড়ে অবশেষে ভাষা সম্মানের কথা প্রধানমন্ত্রী মুখে

স্বাধীনতা দিবসের মঞ্চে দেশের প্রধানমন্ত্রী স্বীকার করে নিলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) ব্যর্থতা। আর সেই ব্যর্থতার উপর প্রলেপ দিতে এবার তৈরি করা হচ্ছে নতুন প্রকল্প। এক কাজের খেসারত দিতে নতুন প্রকল্পের ঘোষণা করে মোদি বলেন, আমরা একটি হাই পাওয়ার ডেমোগ্রাফিক (demographic) মিশন শুরু করার পরিকল্পনা নিয়েছি। এতে জনবিন্যাসের পরিবর্তনের মোকাবিলা করা সম্ভব হবে।

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...