Friday, April 3, 2026

ভেঙে পড়ল দরগার ছাদ, দিল্লিতে চাপা পড়ে মৃত একাধিক

Date:

Share post:

দিল্লির সুপ্রাচীন হুমায়ুন সমাধিস্থলের (Humayun Tomb) পাশের দরগার নির্মীয়মান ছাদের একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল অন্তত ৫ জনের। কয়েকদিন ধরে রাজধানীতে বৃষ্টির জেরে শতাব্দী প্রাচীন দরগায় দুর্ঘটনা বলেই আশঙ্কা। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলের একাধিক দল পৌঁছে শুরু করে উদ্ধার কাজ। অন্তত ১১ জন চাপা পড়ে আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

দিল্লির নিজামুদ্দিন এলাকার মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল (Humayun Tomb) সংলগ্ন শরিফ পত্তে শাহ দরগার ছাদের অংশ ভেঙে পড়ে শুক্রবার বিকালে। ওই স্থানে প্রায় ১৫ থেকে ২০ টি পরিবারের বাস ছিল, যার মধ্যে দরগার ইমামের ঘরও ছিল। ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

এই ঘটনার পরই ওয়ার্ল্ড হেরিটেজ (World Heritage) তকমা পাওয়া হুমায়ুন সমাধিস্থলের রক্ষণাবেক্ষণ নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দিল্লি প্রশাসন। অন্তত সাতজন ধ্বংসস্তূপের তলায় আটকে থাকার সম্ভাবনা রয়েছে।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...