Saturday, June 20, 2026

প্রয়াত বাংলার প্রাক্তন অস্থায়ী রাজ্যপাল লা গণেশন, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

বাংলার রাজ্যপালের হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করা লা গণেশন (La Ganeshan) প্রয়াত। তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল (Governor) ছিলেন। কোহিমা রাজভবনের তরফে জানানো হয়েছে, শুক্রবার চেন্নাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তার বয়সও ছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তামিলনাড়ুর বাসিন্দা গণেশন ৮ অগাস্ট চেন্নাইয়ে নিজের বাড়িতে পড়ে মাথায় আঘাত পান। সেই থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।

২০২২-র জুলাই মাসে জগদীপ ধনকড়কে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করায় বাংলার রাজ্যপালের (Governor) পদ থেকে ইস্তফা দেন তিনি। সেই সময় মণিপুরের রাজ্যপাল ছিলেন গণেশন। তাঁকে তখন এরাজ্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। ২০২৩-এর ফেব্রুয়ারিতে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ছাত্রাবস্থা থেকে RSS করা গণেশন পরবর্তী কালে বিজেপিতে যোগ দেন। তামিলনাড়ু বিজেপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন প্রধানমন্ত্রী। পরিবার ও অনুগামীদের জানান সমবেদনা।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...