Saturday, April 11, 2026

সাভারকারের নিচে গান্ধীজি-নেতাজি! বিপ্লবীর ‘মুচলেকা’ কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

স্বাধীনতা দিবসে দেশের বিপ্লবীদের শ্রদ্ধা জানাতে গিয়ে জাতির জনক গান্ধীজি থেকে নেতাজীকে চরম অপমানের নজির রাখল নরেন্দ্র মোদি (Narendra Modi) পরিচালিত কেন্দ্রের সরকার। তাঁরই এক মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas) শ্রদ্ধার প্রচার ছবিতে গান্ধীজি, নেতাজিকে নিচে রেখে সাভারকারকে (Vinayak Damodar Savarkar) রাখা হল উপরে। কেন্দ্রীয় মন্ত্রকের এই নজির ‘লজ্জা’র, দাবি বাংলার শাসক দল তৃণমূলের।

গান্ধীজি বা নেতাজির মত দেশনায়কদের অপমানের ব্যাখ্যা করে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, বিজেপি তাঁর রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে। সেই জন্য দেশবরেণ্য যাঁরা লড়াই করেছেন তাঁদের নামিয়ে উপরে সাভারকারের (Vinayak Damodar Savarkar) ছবি। আবার সেটা কেন্দ্রীয় সরকারের একটি মন্ত্রকের ওয়েবসাইটে, এটা লজ্জা।

আরও পড়ুন: অবশেষে ফরাক্কা সেতু উদ্বোধনের প্রতিশ্রুতি: পুজোর আগেই সুখবর

ব্রিটিশ আমলে বিপ্লবী সাভারকারের ইতিহাস স্মরণ করিয়ে কুণাল বলেন, অত্যন্ত খারাপ। দেশের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামীদের অপমান। উপরে যদি সাভারকার থাকেন, যাঁর লড়াইয়ের থেকে মুচলেকা নিয়ে বেশি চর্চা। আমি আর এরকম করব না, ব্রিটিশকে মুচলেকা দিয়েছিলেন যিনি।

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...