Friday, April 3, 2026

রুক্মিণীর চমক! বিগ বি-কারিনা-আলিয়ার সঙ্গে এক সারিতে নাম

Date:

Share post:

বাংলা ছবির নায়িকা হিসেবে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে ফেলেছেন রুক্মিণী মৈত্র। নায়িকা কেন্দ্রিক ছবিতেও তিনি শো হাউসফুল করতে সক্ষম। এবার অমিতাভ বচ্চন, কারিনা কাপুর, আলিয়া ভাটের সঙ্গে এক সারিতে নাম রুক্মিণীর। বাংলা থেকে তিনি প্রথম বিখ্যাত স্বর্ণ ও হিরের গয়না বিপণির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।

দেশের নামিদামি গয়না প্রতিষ্ঠানের অন্যতম মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের তালিকায় রয়েছেন বিগবি থেকে আলিয়া ভাট। তবে বাংলার কোনও নায়ক-নায়িকাকে এতদিন বিজ্ঞাপনের মুখ করেনি এই প্রতিষ্ঠান। বাংলা থেকে প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রুক্মিণী।

#দেশু নিয়ে যখন বাংলা ছবির দর্শকদের একাংশ মাতোয়ারা, ছবির প্রমোশনে প্রায় এক যুগ পরে এক ফ্রেমে দেব-শুভশ্রী তখন কিছু লোকের টিপ্পনি শুনতে হয়েছিল রুক্মিণীকেও। সোশ্যাল মিডিয়ায় মিমও কম হয়নি। তবে সব কিছুর কড়া সাহসী জবাব দিয়েছেন পর্দার বিনোদিনী। এবার বাংলা থেকে প্রথম বিখ্যাত স্বর্ণ ও হিরের গহনা বিপণির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার গৌরব অর্জন করে তাঁর দর্শক এবং ফ্যানদের ধন্যবাদ জানালেন রুক্মিণী মৈত্র।

আরও পড়ুন – মেদিনীপুরে ফুটবল ম্যাচে রেফারিকে লাথি! গ্রেফতার যুবক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...