Saturday, April 4, 2026

কাট-কপি-পেস্ট, শাহরুখের লুকে সিরিজ প্রমোশনে আরিয়ান!

Date:

Share post:

হাতে ভায়োলিন, মায়াবী চোখে লুকিয়ে মনের কথা, কণ্ঠস্বরে ‘মহব্বতে’ আবেগ – সেই স্টাইল সেই ম্যানারিজম, একি স্বপ্ন নাকি সত্যি! আসলে এটা বলিউড, এখানে সবই সম্ভব। তাই ক্যামেরা এড়িয়ে চলা গম্ভীর লুকের আরিয়ান খান (Aryan Khan) এবার বাবার অবতারে প্রকাশ্যে আসতেই চমক!শাহরুখ (Shahrukh Khan) পুত্রের পরিচালনায় নেটফ্লিক্সে (Netflix ) আসছে নতুন সিরিজ। প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই কিং খানের লুকে আর তাঁর সিনেমার ডায়লগে প্রমোশন শুরু আরিয়ানের। একটু বাড়াবাড়ি হয়ে গেল? আহা, তা তো হবেই। ডেবিউ পরিচালক যে নিজেই বলছেন, অভ্যাস করে নিন কারণ এবার থেকে একটু বেশিই বাড়াবাড়ি হবে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শাহরুখ খানের (SRK) ছেলে হয়েও অ্যাক্টর নয় বরং ডিরেক্টর হয়ে ক্যারিয়ার গড়তে চান আরিয়ান। ক্যামেরার সামনে সরাসরি কাজ করতে চাইলে সমালোচনা থেকে তুলনা সবটাই হত। তাই গৌরী-পুত্র একটু বেশি সাবধানে। ছেলের প্রথম বড় কাজের ঝলক শেয়ার করে তাঁর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বলিউড বাদশা। গড়পড়তা সিরিজ থেকে একদম অন্য রকমের গল্প আনতে চলেছেন আরিয়ান। তাঁর কণ্ঠে ‘এক লড়কি থি দিওয়ানি সি..’ শুনতেই নস্টালজিক শাহরুখ ফ্যানেরা। ২০ অগস্ট নেটফ্লিক্স-এ দেখা যাবে এই সিরিজ। বলিউডের গল্প বলা এই সিরিজে রোমান্স-অ্যাকশনের বাড়াবাড়ি থাকবে। মোনা সিং ও মনোজ পাহওয়াও অভিনয় করেছেন। তবে গোটা সিরিজ জুড়ে অনেক চমক থাকবে বলে জানা যাচ্ছে। ট্রেলার বলছে, মিষ্টি প্রেমের গল্পে মারাত্মক লেভেলের সিরিয়াস ডেস্টিনি টুইস্ট! রিল – রিয়েল গুলিয়ে গুবলেট হয়ে যাওয়ার জোগাড়। কিং পুত্র বলছেন, “অভ্যেস করে নিন। কারণ আমার শো-তেও বেশি বাড়াবাড়ি রয়েছে। বলিউডে এত দিন অনেক ভালবাসা দেখেছেন। আমিও তাই দেখাব। অনেকটা ভালবাসা, আর তার সঙ্গে যুদ্ধ।” আপনি তৈরি তো?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...