Thursday, June 18, 2026

৪০ ঘন্টার মধ্যে বুলার চুরি যাওয়া ২৯৫ মেডেল উদ্ধার পুলিশের

Date:

Share post:

চুরি হওয়ার ৪০ ঘন্টার মধ্যে সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদক উদ্ধার করল পুলিশ (West Bengal Police)। রবিবার শ্রীরামপুর ডিসিপি অফিসে সাংবাদিক সম্মেলন করে পুলিশের তরফে এই খবর দেওয়া হয়। জানান হয় সব ক’টি পদকই বুলার (Bula Choudhury) হাতে তুলে দেওয়া হবে। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছিলেন বুলা। এদিন পুলিশ খবর দেওয়ার পর জানালেন, আমি খুশি।

শুক্রবার হিন্দমোটরের বাড়ি থেকে বুলার পদক চুরির ঘটনা ঘটে। বুলার কেরিয়ারে পাওয়া পদকগুলির অধিকাংশ এখানেই ছিল। বুলা কলকাতার বাড়িতে বসে চুরির খবর পান। খবর দেন ভাই লিটন। ঘটনার তদন্তে নামে পুলিশ। প্রথমেই কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়। তাদের একজনকে জেরা করেই কৃষ্ণা চৌধুরীর সন্ধান মেলে উত্তরপাড়া স্টেশনের কাছ থেকে।

আরও পড়ুন: সাঁতারু বুলার বাড়ি থেকে চুরি যাওয়া পদ্মশ্রী ফলক উদ্ধার পুলিশের? দুপুরেই প্রেস মিট

শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস জানান, ১৫ অগাস্টে ঘটনার পরেই পুলিশ একটি বিশেষ টিম তৈরি করে। দেবাইপুকুরের ঘটনায় কেস রুজু হয়। টানা জিজ্ঞাসাবাদেই চুরির মাল উদ্ধার হয়। বুলা (Bula Choudhury) শ’দেড়েক মেডেলের (Medals) কথা বলেছিলেন। পুলিশ জানিয়েছে, তারা ২৯৫টি মেডেল উদ্ধার করেছে।

Related articles

মধ্যস্থতায় কুণাল, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতাপন্থী ৫ বিধায়ক

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই টার্গেট তৃণমূলের নেতা-প্রাক্তন মন্ত্রী-বিধায়ক। অভিযোগ প্রাক্তন শাসকদলের এই এই হয়রানি থামানো দরকার বলে...

শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়...

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...