Tuesday, April 7, 2026

ডুরান্ড ডার্বির আগেই শ্রাচীর উদ্যোগে ত্রিপুরাতে লেজেন্ডস ডার্বি

Date:

Share post:

একদিকে ডুরান্ডের ডার্বি(Durand Derby)। তার আগে আরও একটা ডার্বি হতে চলেছে। তবে সেটা কলকাতায় নয়। ত্রিপুরাতেই হবে ভারতের প্রাক্তন তারকা ফুটবলারদের নিয়ে সেই লেজেন্ডস ডার্বি (Legends Derby)। আর সেই ম্যাচ ঘিরেও কিন্তু উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। মনোরঞ্জন ভট্টাচার্য, বিশ্বজিৎ ভট্টাচার্য থেকে অ্যালভিটো ডিকুনহা, সৌমিক দে-দের মতো তারকা ফুটবলারদের দেখা যাবে সেই ডার্বির মঞ্চে। ডুরান্ডের ডার্বির আগেই সেই ম্যাচে মুখোমুখি হচ্ছেন ভারতের প্রাক্তন তারকারা। শ্রাচী এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগেই হচ্ছে এই লেজেন্ডস ডার্বি।

কলকাতায় বহুবার লেজেন্ডস ডার্বি (Legends Derby) হলেও, ত্রিপুরাতে কিন্তু এখনও পর্যন্ত এমন কিছু হয়নি। কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের বহু সমর্থকরা রয়েছেন সেখানে। এবার তাদের সামনেই নামবেন অতীতের ডার্বি জয়ের নায়করা। তাদের দেখতে ত্রিপুরার ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষা। বাংলার বাইরেও এবার ফুটবলকে প্রসারিত করার লক্ষ্যে শ্রাচীর এই বিশেষ উদ্যোগ। ত্রিপুরার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগেই শ্রাচী আয়োজন করছে লেজেন্ডস ডার্বি।

সেই ম্যাচ আবার সরাসরি দেখাও যাবে। এসএসইএন অ্যাপেই লেজেন্ডস ডার্বি দেখতে পাবেন সকলে। মেহতাব হোসেন, মহম্মদ রফিক, ডেনসন দেবদাস, ষষ্ঠী দুলে থেকে সুলে মুসা দের ডার্বি জয়ের তারকারাই এবার নামছে এই ম্যাচে। উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...