Wednesday, June 3, 2026

শ্রাচীর উদ্যোগে ত্রিপুরায় লেজেন্ডস ডার্বি, উচ্ছ্বসিত টিএফএ সভাপতি

Date:

Share post:

রবিবার ডুরান্ড কাপের ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান(Mohunbagan) ও ইস্টবেঙ্গল (Eastbengal)। তার আগেই অবশ্য ত্রিপুরায় (Tripura) বসতে চলেছে আরও একটা ডার্বির (Derby) আসর। তবে সেটা লেজেন্ডদের। শ্রাচী (Srachi) এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের (TFA) যৌথ উদ্যোগে ত্রিপুরায় প্রথমবার হতে চলেছে ডার্বি। আর তাতেই আপ্লুত ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার।

ভারতীয় ফুটবলের অতীতের তারকা ফুটবলারদের নিয়েই হবে এই লেজেন্ডস ডার্বি (Legends Derby)। যাদের একসময় মাঠে দেখার জন্য ভিড় করতেন সমর্থকরা, আবারও তারা মাঠে নামছে। আর সেটা সম্ভব হচ্ছে শ্রাচীর (Srachi) জন্যই। ত্রিপুরায় খেলা হলেও, এই ম্যাচ দেখতে পাবেন সকলেই। শ্রাচীর অ্যাপ এসএসইএন-এই (SSEN) দেখা যাবে লেজেন্ডসদের এই ডার্বি ম্যাচ। অ্যালভিটো ডিকুনহা থেকে রহিম নবি, মেহতাব হোসেনরা ফের একবার সকলে মাঠে নামবে লাল-হলুদ, সবুজ-মেরুন জার্সিতে।

এমন একটা উদ্যোগে আপ্লুত ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিও। ত্রিপুরা ফুটবলে যে নতুন দড়জা খুলে দেবে এই ম্যাচ তাও বলতে দ্বিধা করেননি তিনি। প্রণব সরকার জানিয়েছেন, এই ডার্বি ম্যাচ ত্রিপুরার ফুটবলকে অন্য মাত্রায় নিয়ে যাবে।

ইতিমধ্যেই প্রাক্তন ফুটবলাররা পৌঁছে গিয়েছে। লেজেন্ডস ডার্বি ঘিরেও উত্তাপের পারদ চড়তে শুরু করেছে।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...