Friday, April 3, 2026

বাংলাবিদ্বেষ-ভাষাসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে তৃণমূল লিগাল সেল 

Date:

Share post:

বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলাভাষীদের ওপর হামলার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচির অংশ হিসেবেই রবিবারও গান্ধীমূর্তির পাদদেশে বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ ও ধরনা কর্মসূচি পালন করল তৃণমূলের লিগাল সেল।

সভায় নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও তৃণমূলের লিগাল সেলের চেয়ারপার্সন চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে ছিলেন বার কাউন্সিলের চেয়ারম্যান ও বিধায়ক অশোক দেব, বৈশ্বানর চট্টোপাধ্যায়, শুভাশিস চক্রবর্তী, বিশ্বজিৎ দেব, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, অসিত বসু-সহ অন্যান্য নেতৃত্ব। প্রচুর কর্মী-সমর্থকও এই কর্মসূচিতে যোগ দেন। দলের বক্তব্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের ওপর পরিকল্পিত হামলা চলছে। তারই প্রতিবাদে কলকাতার রাজপথে ধারাবাহিক প্রতিবাদে সরব হচ্ছে তৃণমূল।

আরও পড়ুন – পদ্মশ্রী কলকাতার বাড়িতেই! না খুঁজে কেন চুরির অভিযোগ আনলেন বুলা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...