Saturday, April 4, 2026

১০০ দিনের বকেয়ার দাবিতে ফের দিল্লিতে সরব অভিষেক, দেখা করতে চান গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে

Date:

Share post:

বাংলার ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে ফের দিল্লিতে সুর চড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, সংসদ ভবন চত্বরে অভিষেকে জানান, ১০০দিনের কাজের বকেয় চাইতে এবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের দেখা করবেন তিনি।

বাংলার প্রতি কেন্দ্রে বঞ্চনা ও ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে দীর্ঘদিন থেকেই লড়াই চালাচ্ছে তৃণমূল। অভিষেক নেতৃত্বে আগেও দিল্লিতে আন্দোলন করেছেন তৃণমূল সাংসদরা। তাঁদের উপর নিগ্রহ করেছে স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ (Delhi Police)। ২০২৩-এর বছর অক্টোবর মাসে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষি ভবনে অভিযান করে তৃণমূল। সেই সময়ে অবশ্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন গিরিরাজ। ২০২৪ সালের লোকসভাতেও ১০০দিনের কাজ নিয়ে বাংলার বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে ভোটের প্রচার করে তৃণমূল। বাংলার শাসকদলের অভিযোগ, ভোটে জিততে না-পেরে বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি। বাংলায় ২০২১ সালে বিধানসভা ভোটে বিজেপি হারার পর থেকেই ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে মোদি সরকার। যদিও ইতিমধ্যেই রাজ্যের ৫৯ লক্ষ শ্রমিককে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিয়েছে রাজ্য সরকার।

এদিন অভিষেক (Abhishek Banerjee) জানান, ১০০ দিনের কাজের বকেয়ার দাবি নিয়ে বর্তমান গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করতে চান তাঁরা। ৩৫ হাজার কোটি বকেয়া রয়েছে। এর জন্য সময় চাইছেন অভিষেক।

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...