Tuesday, June 23, 2026

উপাচার্য বাছতে বিতর্কিত দুই ব্যক্তি! নিয়োগ কমিটির প্রধানকে চিঠি অধ্যাপকদের 

Date:

Share post:

রাজ্যের ১৫ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচন করার জন্য নিয়োগ কমিটি (selection panel) তৈরি করে দিয়েছে দেশের শীর্ষ আদালত সেই কমিটির দুই সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন রাজ্যের অধ্যাপক মহল। রাজভবন উপাচার্য নিয়োগের জটিলতা তৈরি করেছিল, তা কাটাবে এই কমিটি, প্রত্যাশা বিশ্ববিদ্যালয়গুলির। সেই কমিটিতে বিতর্কিত দুই সদস্যের উপস্থিতি নিয়ে নিয়োগ কমিটির প্রধান প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিতকে (Former CJI U U Lalit) চিঠি দিলেন রাজ্যের অধ্যাপক মহলের একাংশ।

উপাচার্য নিয়োগ কমিটি একজন সদস্য নির্বাচিত হয়েছেন রমেশ চন্দ্র (Ramesh Chandra), যিনি রাজস্থানের ভরতপুরের মহারাজা সুরাজমল ব্রিজ বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য। বাংলার অধ্যাপকদের অভিযোগ, অধ্যাপক চন্দ্রের বিরুদ্ধে রাজস্থানের বিশ্ববিদ্যালয় আর্থিক তছরুপ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। যে কারণে সেখানকার রাজ্যপাল তাঁকে একসময় সরিয়ে দিয়েছিলেন। সেই ধরনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে বাংলার উপাচার্য (Vice-chancelor) নিয়োগ কমিটিতে রাখা বাংলার বিশ্ববিদ্যালয়গুলির জন্য ক্ষতিকারক, দাবি অধ্যাপকদের।

বাংলার অধ্যাপকরা আপত্তি তুলেছেন আরও এক সদস্য প্রাক্তন আইএএস এস কে পট্টনায়কের (S K Patnaik, IAS) বিরুদ্ধেও। অধ্যাপকদের দাবি, এই প্রাক্তন আইএএস বর্তমানে বাংলার রাজভবনে (Rajbhavan) কর্মরত। যে রাজভবন দীর্ঘ সময় ধরে রাজ্যের বিরোধিতা করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ আটকে রেখেছিলেন, সেই রাজভবনের অন্যতম আমলাকে নিয়োগ কমিটিতে রাখা পক্ষপাতমূলক বলে দাবি করেছেন অধ্যাপকদের একাংশ।

প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের (Former CJI U U Lalit) নেতৃত্বাধীন নিয়োগ কমিটি থেকে এই দুই সদস্যকে সরানোর আবেদন জানানো হয়েছে অধ্যাপকদের তরফে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ইতিমধ্যেই রাজ্যের ১৭ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ। বাকি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ১৫ টিতে উপাচার্য নিয়োগে জটিলতা কাটাতে দ্রুত পদক্ষেপের আবেদন জানানো হয়েছে নিয়োগ কমিটির কাছে।

আরও পড়ুন – কেন্দ্রের কারণেই আটকে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ! আদালতে জানাল রাজ্য 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...