Friday, April 3, 2026

সাগরের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ছয় জেলার বৃষ্টির পূর্বাভাস 

Date:

Share post:

বঙ্গোপসাগরে (Bay of Bengal) শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। মঙ্গলবার দুপুর নাগাদ প্রবেশ করবে ওড়িশা উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করা সম্ভবনা রয়েছে। যার পরোক্ষ প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে। উত্তরেও চলবে দুর্যোগ। সোমবার সকাল থেকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে।

উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামী ২০ অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। যদিও বাংলার জন্য সেরকম কোনও সতর্কতা নেই। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ঝোড়ো দমকা হাওয়ার জন্য হলুদ সতর্কতা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারে গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...