Friday, April 3, 2026

ঝাড়খণ্ডের স্কুলের হস্টেলে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বই-খাতা

Date:

Share post:

ঝাড়খণ্ডের (Jharkhand) লাতেহার জেলার একটি আবাসিক স্কুলের হস্টেলে (Hostel) অগ্নিকাণ্ড। অল্পের জন্য রক্ষা পেয়েছে কমপক্ষে ২৫ জন ছাত্রী। সোমবার সকালে এই ঘটনায় বারিয়াতুর কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের হস্টেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হস্টেলের এক আধিকারিক জানান, সকাল ৬টার দিকে প্রথম আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়েই দমকলে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়। হস্টেলে আগুন লাগার ফলে ছাত্রীদের বিছানা (Bed) ও লেখাপড়ার যাবতীয় জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, প্রাথমিকভাবে আবাসিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুন লাগার সময় হস্টেলের (Hostel) ২০-২৫ জন ছাত্রী শারীরিক প্রশিক্ষণের জন্য মাঠে ছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বারিয়াতু থানার ইনচার্জ রঞ্জনকুমার পাসওয়ান জানিয়েছেন সকলেই নিরাপদ। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে ঘটনা জানাজানি হতেই ছাত্রীদের অভিভাবকেরা স্কুল (School) কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও প্রশ্ন তুলছে।

জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) প্রিন্স কুমার এই ঘটনা প্রসঙ্গে বলেন, আগুন লাগার আসল কারণ খতিয়ে দেখতে গোটা বিষয়ের তদন্ত চলছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে গোটা বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষর তরফে জানা গিয়েছে, এই হোস্টেলে মোট ২২১ জন ছাত্রী থাকে। তাই তাদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে আপাতত তৎপর কর্তৃপক্ষ।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...