Saturday, June 20, 2026

জঙ্গলমহলে হাতি-রক্ষায় রেলকে ডিএএস ব্যবস্থা চালুর আবেদন বন দফতরের 

Date:

Share post:

জঙ্গলমহলে হাতির মৃত্যু রুখতে রেল দফতরকে ‘ডিস্ট্রিবিউটেড অ্যাকোস্টিক সেন্সিং’ (ডিএএস) প্রযুক্তি চালুর আবেদন জানাল রাজ্যের বন দফতর। এক মাস আগে ঝাড়গ্রামের বাসতলা স্টেশনের কাছে বরবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় তিনটি হাতি মারা যায়, যার মধ্যে দুটি ছিল শাবক। সেই দুর্ঘটনার পরেই রেল-বন দফতরের যৌথ পরিদর্শনে হাতির চলাচলের সম্ভাবনা বেশি এমন সংবেদনশীল অঞ্চল চিহ্নিত করা হয়। বন দফতর জানিয়েছে, বিশেষ করে পাঞ্চেত ও রূপনারায়ণ বিভাগকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে দেখা হয়েছে।

বন দফতরের প্রধান বন্যপ্রাণ সংরক্ষক সন্দীপ সুন্দ্রিয়াল বলেন, উত্তরবঙ্গে ইতিমধ্যেই এই প্রযুক্তির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। দক্ষিণবঙ্গেও হাতি রক্ষায় একইভাবে সুফল মিলবে বলে তাঁদের আশা।

পরিসংখ্যান বলছে, গত চার দশকে দক্ষিণবঙ্গে হাতির সংখ্যা প্রায় দশগুণ বেড়েছে। ১৯৮৫ সালে যেখানে মাত্র ২২টি হাতি ছিল, ২০২৫-এ সেই সংখ্যা দাঁড়িয়েছে ২২৫-এ। বিশেষত খড়গপুর-টাটানগর-রাউরকেলা রেলপথ হাতিদের যাতায়াতের অন্যতম কেন্দ্র। ২০০০ সাল থেকে এখন পর্যন্ত ৬৫টিরও বেশি হাতি ট্রেনের ধাক্কায় মারা গিয়েছে।

রেল দফতরের তৈরি ডিএএস আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অনুপ্রবেশ সনাক্তকরণ ব্যবস্থা। এটি রেললাইনের পাশে হাতির উপস্থিতি ও নড়াচড়া শনাক্ত করে চালক, স্টেশন মাস্টার ও কন্ট্রোল রুমকে একসঙ্গে সতর্কবার্তা পাঠায়। ফলে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সংবেদনশীল এলাকায় অভিজ্ঞ চালক নিয়োগ এবং তাঁদের নিয়মিত প্রশিক্ষণের জন্য রেল কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি, গোধূলি ও ভোরবেলায় হাতির চলাচল বেশি হয় বলে সে সময়ে ট্রেনের গতি নিয়ন্ত্রণে রাখার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন – নির্বাচন কমিশনারের পাল্টা বিরোধীরা: SIR নিয়ে ১০ প্রশ্ন তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...