Tuesday, June 23, 2026

সুখবর! বাড়ল লৌহ-ইস্পাত কারখানার শ্রমিকদের বোনাস

Date:

Share post:

শ্রমিকদের জন্য সুখবর। ছোট ও মাঝারি লৌহ-ইস্পাত কারখানার শ্রমিকদের বোনাস বাড়ল এক শতাংশ। গতবার যেখানে বোনাস ছিল ১৬ শতাংশ, এ বছর তা বেড়ে দাঁড়াল ১৭ শতাংশে। পাশাপাশি এক্সগ্রাসিয়ার অঙ্কও বেড়েছে ২০০ টাকা। গতবার ৯০০ টাকা থাকলেও এ বছর শ্রমিকরা পাবেন ১১০০ টাকা।

সোমবার শ্রম দফতরে ত্রিপাক্ষিক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান শ্রমমন্ত্রী মলয় ঘটক। মন্ত্রীর দাবি, এই চুক্তির ফলে রাজ্যের প্রায় ১৫০টি কারখানার দেড় লক্ষ শ্রমিক উপকৃত হবেন।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম কমিশনার ইখলাখ ইসলাম, স্পঞ্জ আয়রন শিল্পের মালিকপক্ষ, আইএনটিটিইউসি-র অভিজিৎ ঘটক এবং সিটু-র প্রতিনিধি প্রাক্তন বিধায়ক রুনু দত্ত। বিশেষ শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত চুক্তিতে সই করেন। বৈঠকে আসানসোলের যুগ্ম শ্রম কমিশনার, দুর্গাপুর ও বাঁকুড়ার ডেপুটি শ্রম কমিশনারও উপস্থিত ছিলেন। শ্রম দফতরের বক্তব্য, উৎসবের মরসুমে শ্রমিকদের আর্থিক স্বস্তি এনে দিতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন – জঙ্গলমহলে হাতি-রক্ষায় রেলকে ডিএএস ব্যবস্থা চালুর আবেদন বন দফতরের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...