আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক, বড় সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী!

Date:

Share post:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে আজ নবান্নে (Nabanna) রাজ্য মন্ত্রিসভার বৈঠক (State Cabinet meeting)হতে চলেছে। বিকেল ৪টের সময় এই বৈঠকে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত ১২ অগাস্ট এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যের মুখ্যসচিব। এদিন SIR ইস্যু থেকে ভাষা আন্দোলন সংক্রান্ত বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী, মনে করছে রাজনৈতিক মহল।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠক ডাকায় জল্পনা বাড়ছে। সূত্রের খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা থেকে শুরু করে বাংলা ভাষায় কথা বলায় আক্রমণ করার অভিযোগ উঠছে। এই বিষয়গুলি নিয়ে আজ মন্ত্রিসভার বৈঠকে বড় পদক্ষেপ করা হয় কিনা সেদিকে নজর থাকবে।

 

spot_img

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...