তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির বরাত বাতিল করে নতুন দরপত্র ডাকার সিদ্ধান্ত নবান্নর

Date:

Share post:

সূত্রের খবর, সোমবার মন্ত্রিসভার শিল্প, পরিকাঠামো ও কর্মসংস্থান সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের পক্ষ থেকে নতুন দরপত্র ডাকা হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে নবান্নে (Nabanna)। লক্ষ্য, দুর্গাপুজোর (Durga Puja) আগেই নতুন কোনও সংস্থাকে বন্দর তৈরির দায়িত্ব দেওয়া।

প্রসঙ্গত, ২০২২ সালে আদানি গ্রুপকে (Adani Group) তাজপুর বন্দর তৈরির বরাত দিয়েছিল রাজ্য সরকার (WB State Govt)। কিন্তু আড়াই বছরেরও বেশি সময় কেটে গেলেও কাজ শুরু হয়নি। এর মধ্যেই ২০২৩ সালে হিন্ডেনবার্গের রিপোর্টে শেয়ার বাজারে কারচুপির অভিযোগ ওঠে আদানি গ্রুপের বিরুদ্ধে। এরপর থেকেই প্রকল্প কার্যত অনিশ্চিত হয়ে পড়ে।

রাজ্য প্রশাসন আগেই ইঙ্গিত দিয়েছিল নতুন করে দরপত্র ডাকা হতে পারে। সেই মর্মে আইনি পরামর্শও নেওয়া হয়। অবশেষে সেই পথেই হাঁটল নবান্ন (Nabanna)।

spot_img

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...