Thursday, June 18, 2026

দিয়ামনতাকসকে প্রশংসায় ভরালেন অস্কার, দিলেন বিশেষ বার্তাও

Date:

Share post:

ডার্বির মঞ্চে জোড়া গোলের নায়ক দিমিত্রি দিয়ামনতাকস(Dimitri Diamantakos)। যাকে নিয়ে গত মরসুমে এত সমালোচনা হয়েছিল, ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের নয়নের মণি তিনিই। ডার্বি জিতে ড্রেসিংরুমে ফিরেই দিয়ামনতাকসকে (Dimitri Diamantakos) প্রশংসায় ভরিয়ে দিলেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। তাঁর মুখে শুধু একটাই কথা। দিয়ামনতাকস অসাধারণ পারফরম্যান্স করেছে। কার্যত কোচের মুখে ম্যাচ শেষে শুধু দিয়ামনতাকসেরই গুনগান। সেইসঙ্গে একাই ফুটবলারদের বিশেষ বার্তাও দিয়েছেন তিনি।

গত মরসুমের আইএসএলে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি দিমিত্রি দিয়ামনতাকস (Dimitri Diamantakos)। তাঁকে নিয়ে প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা সমালোচনায় সরব হয়েছিলেন। শুধুমাত্র তাই নয় সমর্থকদের নিশানাতেও ছিলেন তিনি। সেই দিয়ামনতাকসকেই এবার ডুরান্ডে লাল-হলুদের নায়ক। জোড়া গোল করেছেন তিনি। ড্রেসিংরুমে ফিরেই তাঁর উদ্দেশ্যে কোচের বার্তা, “দিয়ামনতাকস তুমি ভালো খেলেছে। তুমি সত্যিই অসাধারণ পারফরম্যান্স করেছ”।

ম্যাচ জয়ের পর সমর্থকরা যেমন উচ্ছ্বাসে ভেসেছিল। তেমনই ফুটবলারদের উচ্ছ্বাসও ছিল বাধনহারা। আর এখানেই প্রধান বাধা হয়ে দাঁড়াল কোচ অস্কার ব্রুজোঁ। এখনই উচ্ছ্বাসের ঢেউয়ে তারা যাতা গা না ভাসায় সেই বার্তাই দিয়েছেন অস্কার। তাঁর সাফ বার্তা দলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। সামনে এখনও অনেকটা পথ বাকি রয়েছে। আপাতত সেলিব্রেশনের হাওয়ায় গা না ভাসানোরই বার্তা দিয়েছেন লাল-হলুদ হেডস্যার।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...