Wednesday, June 24, 2026

চাকরিহারা শিক্ষকদের SSC অভিযানের আগে আটক আহ্বায়ক সুমন

Date:

Share post:

এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে হিংসাত্মক ঘটনার আশঙ্কা প্রকাশ করে হামলার পরিকল্পনার একটি অডিও রবিবার প্রকাশ করেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট, সোমবার কর্মসূচি শুরুর আগেই আটক করা হল আহ্বায়ক সুমন বিশ্বাসকে (Suman Biswas)। এদিন সকালে আন্দোলনকারী শিক্ষকের ব্যান্ডেলের বাড়িতে তল্লাশি চলায় পুলিশ। পরবর্তীতে চন্দননগর কমিশনারেটের (Chandannagar Police Commissionerate) তরফে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে তাঁকে আটক হয়েছেন বলে খবর।

হাইকোর্টের নির্দেশ অমান্য করে এসএসসি ভবন অভিযানের নামে অশান্তি গন্ডগোল পাকানোর পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। রবিবার সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে একটি অডিও ক্লিপ প্রকাশ করেচে বিধাননগর পুলিশ। যেখানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, পরীক্ষা কেন্দ্রে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো হিংসাত্মক কর্মসূচির ইঙ্গিত দেওয়া হয়েছে বলে শোনা গেছে। যদিও এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমনকে আটক করা হয়েছে কিনা সে ব্যাপারে এখনও পুলিশের তরফে অফিসিয়াল কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...