Friday, April 3, 2026

বাংলাভাষা-বাঙালির উপর আক্রমণ, পুজোর পরে বনগাঁয় নাগরিক কনভেনশন

Date:

Share post:

বিজেপিশাসিত (BJP) রাজ্যে বাংলা ভাষা ও বাংলাভাষীদের উপর ভয়ঙ্কর আক্রমণ হচ্ছে। বাংলাভাষী মানেই বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার কুৎসিত ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এনআরসি-এসআইআরের নামে বাঙালির শিকড়ে যে সন্ত্রাসী হামলা চালাচ্ছে বিজেপি-RSS, তার প্রতিবাদে বিরাট নাগরিক কনভেনশন হতে চলেছে সীমান্তবর্তী শহর বনগাঁয়। দুর্গাপুজোর পরই বনগাঁর তৃণমূল (TMC) সাংগঠনিক জেলার আয়োজনে অনুষ্ঠিত হবে এই নাগরিক সভা।

মঙ্গলবার সেই কনভেনশনের প্রস্তুতি উপলক্ষে এক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), মুখপাত্র অরূপ চক্রবর্তী, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, জেলা আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষ, পুরপ্রধান গোপাল শেঠ, মৃত্যুঞ্জয় পাল, সুমন ভট্টাচার্য, পবিত্র মুখোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্টরাা। ‘বাংলার মান, বাঙালির সম্মান’ স্লোগানকে সামনে রেখে এই বৈঠকে আসন্ন নাগরিক কনভেনশনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, বিজেপি রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অকথ্য অত্যাচার এবং বাংলাদেশি আখ্যা দিয়ে হেনস্থা করা হচ্ছে। বিজেপি সরকার পরিকল্পিতভাবে বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে অপমান করছে। বাংলার সংস্কৃতি ও ভাষার উপর এই হামলা আমরা মেনে নেব না! তাই বনগাঁয় পুজোর পর একটা বিশাল নাগরিক কনভেনশন হতে চলেছে। সর্বস্তরের সাধারণ নাগরিক সেখানে যোগ দিতে পারবেন। বনগাঁয় এই কনভেনশন গুরুত্বপূর্ণ কারণ, বনগাঁ সীমান্তবর্তী এলাকা। বিজেপির অপপ্রচার-কুৎসায় এখানকার মানুষকে সবচেয়ে বেশি হেনস্থার শিকার হতে হয়।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...