Friday, April 3, 2026

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

Date:

Share post:

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায়।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমৃত ভারত প্রকল্পের কাজের সূত্রে স্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে দাঁড় করানো ছিল ওই লোহার বিম। সেখানেই খেলছিল ওই শিশু। হঠাৎই ভারী বিমটি পড়ে যায় শিশুটির শরীরের উপর। সঙ্গে সঙ্গেই রেল পুলিশ তাকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শিশুটি তার পরিবার-সহ স্টেশন চত্বরে বসবাস করত বলে জানা গিয়েছে। মৃতের নাম জানা যায়নি এখনও। তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

ঘটনাটি ঘিরে নেমে এসেছে শোকের ছায়া। যাত্রীদের একাংশের অভিযোগ, রেলের গাফিলতির ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। কাজ চলছে ঠিকই, কিন্তু নিরাপত্তা বলয়ে ফাঁক রয়ে গেছে, মন্তব্য এক যাত্রীর। খড়্গপুর ডিভিশনের রেল পুলিশের এসআরপি দেবশ্রী সান্যাল বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- স্কুলে গুলির আতঙ্ক! শিক্ষকের উপর হামলার চেষ্টা দশম শ্রেণীর ছাত্রের

_

_

_

_

_

_

_

_

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...