Friday, April 3, 2026

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

Date:

Share post:

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, গ্রামীণ বাংলায় কর্মসংস্থানের অভাব ও কম মজুরির কারণেই শ্রমিকরা বাইরে পাড়ি জমাচ্ছেন বলে রিপোর্টে উল্লেখ করেছেন তিনি। জরুরি পরিস্থিতিতে তাঁদের ঘরে ফেরাতে বিশেষ তহবিল গড়া, গন্তব্য রাজ্যের সঙ্গে এমওইউ, আলাদা রেশন কার্ড ও আইনি সহায়তার মতো একাধিক প্রস্তাবও দেন তিনি।

রাজ্যপালের বক্তব্য, ছোট জমি, ঋণের বোঝা ও আংশিক বেকারত্ব শ্রমিকদের পরিযায়ী হতে বাধ্য করছে। তবে দক্ষতার কারণে অন্য রাজ্যে তাঁদের চাহিদা বেশি। শ্রমিকদের জন্য আলাদা পোর্টাল, প্রশিক্ষণ, এমনকি বাংলার ভাষা ও সংস্কৃতির প্রচারের কথাও বলেছেন তিনি।

তবে এই অবস্থানকে কড়া ভাষায় খণ্ডন করেছে তৃণমূল। রাজ্যসভার সাংসদ ও পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম বলেন, ‘২০২৩ সালেই বাংলায় বোর্ড গড়া হয়েছে। পোর্টাল থেকে পরিচয়পত্র, ক্ষতিপূরণ সবই চলছে। রাজ্যপাল এসব না জেনে কেন্দ্রকে চিঠি লিখেছেন, যা দুর্ভাগ্যজনক। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নতুন ‘শ্রমশ্রী’ প্রকল্প ঘোষণা করেছেন। মাসে ৫০০০ টাকা ভাতা দিয়ে শ্রমিকদের ঘরে ফেরানোই এর উদ্দেশ্য। বিজেপি শাসিত রাজ্যে শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন- খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...