Friday, April 3, 2026

প্রেমের টান না নাশকতার ছক? মধ্যমগ্রামের বিস্ফোরণে ঘনীভূত রহস্য!

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বয়েজ স্কুল সংলগ্ন ‘রবীন্দ্র মুক্ত মঞ্চ’ এলাকায় প্রবল বিস্ফোরণের (explotion in Madhyamgram) ঘটনায় ব্যবহার করা হয়েছিল আইইডি (IED)! প্রাথমিক তদন্তে এই তথ্য উঠে আসতেই বাংলায় বড়সড় নাশকতার আশঙ্কা ঘিরে বাড়ছে জল্পনা। যোগীরাজের যুবক সচ্চিদানন্দ মিশ্র (Sacchitananda Mishra) কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ রাজ্যে অশান্ত পরিবেশ তৈরির জন্য এসেছিলেন নাকি মধ্যরাতে মধ্যমগ্রামে আসার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? তদন্তে নেমে প্রেমের সম্পর্কের টানাপোড়নের আভাসও পেয়েছেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) আধিকারিকরা।

রবিবার মধ্যরাতে মধ্যমগ্রাম বয়েজ স্কুলের সামনে বিস্ফোরণের ঘটনায় মধ্যমগ্রাম-সোদপুর রোডের ফ্লাইওভার উড়িয়ে দেওয়ার পরিকল্পনা হয়েছিল কিনা সেদিকটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিস্ফোরণে যে কম তীব্রতা সম্পন্ন আইইডি ব্যবহার করা হয়েছিল তা কোথা থেকে এল বা এর সঙ্গে জঙ্গি যোগসূত্র রয়েছে কিনা তাও তদন্ত করা হচ্ছে। পাশাপাশি মৃতের পরিবার সূত্রে জানা গেছে বাড়ির সঙ্গে বিশেষ যোগাযোগ রাখতেন না সচ্চিদানন্দ। গ্লাস ফ্যাক্টরিতে কাজের সূত্রে হরিয়ানাতেই থাকতেন। সোমবার রাতে বারাসত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া জানান, “মৃতের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, এখানের কোনও তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল।” সূত্রের খবর, ‘রহস্যময়ী’ ওই তরুণীর বাড়ি বিস্ফোরণস্থলের কাছাকাছিই । ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রেমের সম্পর্কের কারণেই বিজেপি রাজ্যের যুবকের মধ্যমগ্রামে আগমন নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাশকতা ঘটানোর চেষ্টা তা ঘিরে রহস্য ক্রমশই জোরালো হচ্ছে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...