Monday, March 30, 2026

মমতার বার্তা নিয়ে কেজরির কাছে ডেরেক, বিরোধী প্রার্থীকে সমর্থন আপের

Date:

Share post:

দেশে উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে কার্যত বিরোধী জোটের অভিমুখ নির্দিষ্ট করে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার সকালে বিরোধী জোটের প্রার্থী ঘোষণার আনুষ্ঠানিক বৈঠকের আগে তৃণমূল নেত্রীর নির্দেশে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাড়ি যান দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ‘ও ব্রায়েন (Derek O Brien)। সকাল সাড়ে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত তাঁদের বৈঠক হয়। এই মুহূর্তে বিরোধী জোটে নেই কেজরিওয়ালের আম আদমি পার্টি। কিন্তু কেজরি পুরোদস্তুর তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেন।

এদিন আপ সুপ্রিমো তৃণমূলের দলনেতা ডেরেককে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রস্তাব মেনে আমার দলের সাংসদরা বিরোধী জোটের প্রার্থীকেই ভোট দেবেন। দিদি দিল্লি এলে আমি যাব তাঁর সঙ্গে দেখা করতে। কেজরি-ডেরেকের এই বৈঠকের পর এখন আপের প্রায় ১০ টি ভোট নিশ্চিত পেতে চলেছেন বিরোধী জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি। এদিকে এদিন উপরাষ্ট্রপতি পদে বিরোধী জোটের প্রার্থীর নাম ঘোষণার পর দিল্লি বিমানবন্দরে তাঁকে রিসিভ করতে যান তৃণমূলের ডেপুটি লিডার শতাব্দী রায়। তাঁর সঙ্গে কংগ্রেসের দুই সাংসদও ছিলেন।

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...