Sunday, April 5, 2026

বাদ পড়লেন শ্রেয়স, আগরকরের যুক্তি শুনে সকলে হতবাক

Date:

Share post:

আইপিএলে চূড়ান্ত সফল। গতবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের প্রধান কারিগড়। কিন্তু এরপরও এশিয়া কাপের (Asia Cup) দলে নেই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। আর সেই দল দেখেই হতবাক হয়েছে সকলে। সেইসঙ্গে অজিত আগরকরের (Ajit Agarkar) আবার অবাক করা যুক্তি। যা কার্যত কেউই সেভাবে বুঝে উঠতে পারছেন না। আগরকরের (Ajit Agarkar) যুক্তি এই বাদের পিছনে নাকি কারোরই কোনও দোষ নেই।

গতবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের হয়ে সেরা পারফর্মার ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সর্বোচ্চ রানের মালিকও ছলেন তিনিই। কিন্তু সেই শ্রেয়স আইয়ারই এবার বাদ পড়েছেন ভারতের এশিয়া কাপের স্কোয়াড থেকে। আর সেই সিদ্ধান্তই বহু প্রশ্ন তুলে দিচ্ছে। বারবার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) কেন বাদ দেওয়া হচ্ছে ভারতীয় দল থেকে তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। যদিও এর পক্ষে অজিত আগরকরও তাঁর মতো করে একটা যুক্তি দিয়েছেন। কিন্তু সেই যুক্তি অনেকেই যেন মেনে নিতে পারছেন না।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২৪৩ রান করেছিলেন শ্রেয়স আইয়ার। সেখানে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রানও করেছিলেন তিনিই। এরপর আইপিএলের মঞ্চেও শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে এসেছিল বড় রানের ঝলক। কিন্তু সেই পারফরম্যান্সটাও শ্রেয়সকে ভারতীয় দলে সুযোগ করে দিতে পারল না। তাঁকে নাকি এখনও অপেক্ষা করতে হবে। বলছেন অজিত আগরকর।

সাংবাদিক সম্মেলনে অজিত আগরকর জানিয়েছেন, “শ্রেয়স আইয়ারের ক্ষেত্রে এটা সত্যিই দূর্ভাগ্যের। আমাকে একটা কথা সকলে এই দলে শ্রেয়স আইয়ার কার পরিবর্ত হিসাবে খেলবেন। এখানে না তাঁর কোনও দোষ আছে না আমাদের কোনও দোষ আছে। আমরা মাত্র ১৫ জনকেই স্কোয়াডে নিতে পারতাম। অর্থাৎ শ্রেয়স আইয়ারকে অপেক্ষাটা করতেই হবে”।

অজিত আগরকরের এমন কথাটাই সকলকে বেশ হতবাক করছে। একসময় যে শ্রেয়স আইয়ারকে অধিনায়কত্ব দেওয়ার কথা হচ্ছিল, সেই শ্রেয়সই নাকি এখন দল থেকে বাদ পড়েছেন। এই নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে চর্চা এখন তুঙ্গে।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...