Thursday, March 19, 2026

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

Date:

Share post:

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু’ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায় ৪০০ যাত্রী! বিদ্যুৎ বিচ্ছিন্ন কামরায় আতঙ্কে দমবন্ধ হওয়ার পরিস্থিতি। বাইরে থেকে যান্ত্রিক সিঁড়ি ব্যবহার করে যাত্রীদের উদ্ধার দমকল বাহিনীর।

জানা গেছে বৃষ্টি বিপর্যস্ত বাণিজ্য নগরীতে বহু ট্রেন পরিষেবা বন্ধ থাকায় মঙ্গলের সন্ধ্যায় মনোরেলে ভিড় বাড়ে। অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনটি একদিকে হেলে যায়। এরপর বিদ্যুৎ বিভ্রাট শুরু হতেই পরিস্থিতি জটিল আকার ধারণ করে। সওয়া ৬টা নাগাদ চেম্বুর এবং ভক্তি পার্ক স্টেশনের মধ্যবর্তী এলাকায় মনোরেল আটকে পড়ে। ভিতরে এসি বন্ধ হয়ে যাওয়াই অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। কেউ কেউ জানলা ভেঙে লাফ দেওয়ার চেষ্টা করেন। প্রায় দু’ঘণ্টা ধরে দমবন্ধ পরিস্থিতিতে আটকে থাকার পর দমকলের কয়েকটি ক্রেন ও ল্যাডারের সাহায্যে যাত্রীদের উদ্ধার করা হয় বলে জানা গেছে। কেন এই ঘটনা তা জন্যে তদন্ত শুরু হয়েছে।

 

spot_img

Related articles

৯০০ গোল, মেসির মাইলস্টোনের দিনে আটকে গেল ইন্টার মায়ামি

সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল মেসির (Messi)।নিজের কেরিয়ারে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন।...

সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের, জোরালো হচ্ছে ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা!

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্র শনিবারে রাজ্যজুড়ে...

ডাবগ্রাম-ফুলবাড়িতে মা-ছেলের লড়াই: শিখার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু রঞ্জনের

সম্পর্কে তাঁরা মা-ছেলেই বলা যায়। কিন্তু রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মেরুর। এবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে মুখোমুখি একসময়ের রাজনৈতিক গুরু...

নাকা চেকিংয়ের লাইভ স্ট্রিমিং, রাজ্যে ২৫০০ কেন্দ্রীয় বাহিনী! বাংলার ভোটে বেনজির পদক্ষেপ কমিশনের

বাংলায় ভোট (West Bengal assembly Election) ঘোষণা হওয়ার আগে থেকেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি। এবার নির্বাচনের...