Tuesday, April 7, 2026

সুস্পষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে!

Date:

Share post:

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পূর্বাভাস মতোই স্থলভাগে প্রবেশ করতেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন দেখা গেছিল। বুধেও বৃষ্টি (Rain forecast today) বাড়বে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায়। দুপুরের পর থেকে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, শনিবার পর্যন্ত উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গোটা সপ্তাহ জুড়েই মাঝারি থেকে ভারী বর্ষণ আর ঝোড়ো হাওয়ায় তাপমাত্রা সামান্য কমতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের আগামী শুক্র ও শনিবার মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...