Sunday, June 28, 2026

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

Date:

Share post:

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) কনভয় ঘিরে বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে এলে তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা-সহ তৃণমূল (TMC) কর্মীরা৷ তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় ও গো ব্যাক স্লোগান তোলা হয় বলে অভিযোগ। এমনকী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে ডিম ও পাথর ছুড়ে মারার অভিযোগ ওঠে।

২০১৮ সালে গীতালদহে তৃণমূল কর্মী আবু মিঞা খুন হন। সেই ঘটনায় মোট ৪১ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হলেও আদালতে পুলিশ ২৪ জনের নামে চার্জশিট পেশ করে। সেই চার্জশিটে ২৪ নম্বর অভিযুক্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

এদিন দুপুরে নিশীথ (Nisith Pramanik) দিনহাটা (Dinhata) মহকুমা আদালতে পৌঁছানোর আগেই আদালত চত্বরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তা ছিল। হাজিরা দেওয়ার পরে তাঁর কনভয় যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, তখন তাঁকে কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এমনকী তাঁর গাড়িতে ডিম ও পাথর ছুড়ে মারার অভিযোগ ওঠে।

হামলার বিষয়ে কিছু না জানালেও নিশীথ বলেন, তাঁর বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলায় এখনও পর্যন্ত কারও সাজা হয়নি। তিনিও একদিন এই মামলা থেকে মুক্তি পাবেন। যদিও তৃণমূল জেলা কমিটির সম্পাদক পার্থ সাহা বলেন, বিজেপি যেভাবে বাঙালিদের বিরুদ্ধে অত্যাচার চালাচ্ছে তাই যে বিজেপি নেতাই আসুক না কেন সাধারণ মানুষ বিক্ষোভ দেখাবে।
আরও খবরসল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

Related articles

ফের উচ্ছেদের নোটিশ! এবার শিয়ালদহ ও সুকান্ত সেতু এলাকা, প্রশ্নচিহ্নের সামনে বিশাল সংখ্যক মানুষের জীবন-জীবিকা

আবার উচ্ছেদ। আবার নরকযন্ত্রণা। আবার বিশাল সংখ্যক মানুষের জীবন-জীবিকা প্রশ্নচিহ্নের সামনে। বারবার জানানো সত্ত্বেও হকারদের পুনর্বাসনের কোনওরকম সুযোগ...

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...