Monday, June 8, 2026

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

Date:

Share post:

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock) এবং রাত্তিরের সাথী রূপায়ণে এবার আরও কঠোর হল রাজ্য। বায়োমেট্রিক অ্যাকসেস সিস্টেম নিয়ে রাজ্য সরকার জরুরি ভিত্তিতে রিপোর্ট (Report) তলব করল সমস্ত হাসপাতালের কাছে।

আর জি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের পরেই মুখ্যমন্ত্রী হাসপাতালগুলিতে নিরাপত্তায় আরও জোর দিয়েছিলেন। সেইমতো ঘোষণা করেছিলেন বায়োমেট্রিক লক (Biometric Lock) সিস্টেম এবং রাত্তিরের সাথী অ্যাপ চালু করার কথা। সেইমতো হাসপাতালগুলিতে বায়োমেট্রিক লকের সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত বহিরাগতদের প্রবেশ রুখতেই এই বায়োমেট্রিক অ্যাকসেস সিস্টেম।

হাসপাতালে মহিলা চিকিৎসক, নার্স থেকে শুরু করে কর্মী ও রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করাই লক্ষ্য রাজ্যের। এই পরিস্থিতিতে রাজ্য সরকার দেখতে চাইছে, সমস্ত হাসপাতালে বায়োমেট্রিক লক বসানো হয়েছে কি না এবং তা সঠিকভাবে কাজ করছে কি না। রাজ্য আরও সুনিশ্চিত করতে চাইছে, কোন কোন হাসপাতাল এই বায়ো-লক সিস্টেম চালুর নির্দেশ মানছে না। তাই জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব। কোন হাসপাতালে এবং কত বায়ো-লক কাজ করছে না তারও রিপোর্ট তলব করা হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব।

এক বছর আগে হাসপাতালগুলিতে বায়োমেট্রিক সিস্টেম চালু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে ‘রাত্তিরের সাথী’ অ্যাপ চালু করার কথাও জানান তিনি। সেই সঙ্গে তিনি একথাও জানিয়েছিলেন যে, নিরাপত্তা সুনিশ্চিত করতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তা বাস্তবায়িত করতে কিছুটা সময় লাগবে। হাসপাতালগুলির নিরাপত্তার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকা কোন কোন খাতে খরচ হবে তা নিয়েও বিস্তারিত নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বাইরে থেকে প্রচুর লোক হাসপাতালে ঢোকে। সেই কারণেই বিশেষভাবে জোর দেওয়া হয় বায়োমেট্রিক অ্যাকসেস সিস্টেমে। হাসপাতালের সুরক্ষার বিষয়টি সর্বাগ্রে সুনিশ্চিত করতে চান তিনি।
আরও খবরখাস শিয়ালদহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ‘বাংলাদেশী-রোহিঙ্গা’ তকমা! মারধরের অভিযোগ

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...