Monday, June 8, 2026

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

Date:

Share post:

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে কোনও প্রমাণই জোগাড় করতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। ফলে বৃহস্পতিবার বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় জামিন পেলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল (Paresh Paul), কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ।

২০২১ সালে কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় নাম জড়িয়েছিল তৃণমূল (TMC) বিধায়ক পরেশ পাল (Paresh Paul), কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের। ঘটনার তদন্তভার গ্রহণ করে সিবিআই। তবে বছর কয়েক তদন্ত চালালেও অভিযুক্তদের বিরুদ্ধে শক্তিশালী কোনও তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি সিবিআই। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট অভিযুক্তদের জামিন মঞ্জুর করেন। জামিনের সঙ্গে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তিনজনকেই আগাম জামিন মঞ্জুর করেছে। বিধায়ক পরেশ পাল-সহ তিনজনের জামিন মঞ্জুর করেন বিচারপতি জয় সেনগুপ্ত। এর আগে এই মামলায় বারবার আদালতের প্রশ্নের মুখে পড়েছে সিবিআই। সেখানে সুপ্রিম কোর্টের সিবিআই-রে ভর্ৎসনার প্রসঙ্গও আসে। চার বছর ধরে কেন চার্জশিট ফাইল তা নিয়েও প্রশ্ন তোলেন অভিযুক্তদের আইনজীবী। শেষমেশ বৃহস্পতিবার আগামা জামিনের আবেদন মঞ্জুর হয় সিবিআই-এর বিপরীতে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...