Wednesday, June 24, 2026

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। সেই পোস্টের পরেই তাঁকে তুলোধনা করেছে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নরেন্দ্র মোদির টুইটের ভাষা অনেকটা ফাটা রেকর্ডের মতো। ওদের ফাটা রেকর্ড ‘আব কি বার’-এ এসে আটকে আছে, ‘দোশো পার’ আর হচ্ছে না। উল্টে ক্রমশ কমে যাচ্ছে। সেই ১৬ সাল, ২১ সাল, পঞ্চায়েত, তারপর লোকসভা ভোটে আমরা এসব কথা শুনেছি। বাংলায় লোকসভা ভোটে বিজেপির আসন কমেছে, তৃণমূলের বেড়েছে। এরপরও তিনি ফাটা রেকর্ডের মতো ওই একই কথা বলে যাচ্ছেন।

শুক্রবার, রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তার আগে বৃহস্পতিবার, নিজের এক্স হ্যান্ডেলে তিনি সেই বিষয়ে একটি পোস্ট করেন। কিন্তু তার পরের পোস্টেই রাজ্যের শাসকদলকে নিশানা করেন মোদি। লেখেন, “কলকাতায় বিজেপি কর্মিসভায় যোগ দিতে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। প্রতিদিনই মানুষের ক্ষোভ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাড়ছে। উন্নয়নের এজেন্ডার জন্য পশ্চিমবঙ্গ এখন আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে।”

এর পাল্টা ধুয়ে দেন কুণাল। বলেন, মোদি ভুলে যাচ্ছেন, যেসব প্রকল্পের উদ্বোধন করতে আসছেন, তার সবগুলোই মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন, তিনিই অনুমোদন করেছিলেন, এর জন্য তিনিই অর্থ বরাদ্দ করেছিলেন। আর ওনারা কী করেছেন? এত বছর ধরে প্রকল্পগুলো শেষ করেননি। দেরি করিয়ে এখন ভোটের সময় এগুলোর উদ্বোধন করে পাথরে নিজেদের নাম তুলতে চাইছেন। এসব ওই এলাকার মানুষ জানে, বাংলার মানুষও জানে। গোটা পরিকল্পনাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। এতদিন ওরা দেরি করেছেন, এখন ভোটের মুখে এসে উদ্বোধনের নামে নাটক করছেন।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...