Wednesday, June 24, 2026

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

Date:

Share post:

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan) মুখোমুখি হলে খেলা হবে। কিন্তু এর বাইরে পাকিস্তানের সঙ্গে ভারতের যে কোনওরকম সম্পর্ক থাকবে না তা এই বৃহস্পতিবারই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারত সরকার। সামনেই রয়েছে এশিয়া কাপ। সেখানে অবশ্য ভারতীয় দলকে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে।

পহেলগাম ঘটনা হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সমস্তরকম সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করে দিয়েছিল ভারত(India)। সেখানে যে খেলাও রয়ছে তা স্পষ্ট। বৃহস্পতিবারই নিজেদের অবস্থান আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারত সরকার। পাকিস্তানের (Pakistan) মাটিতে ভারত তো যাবেই না। এমনকি পাকিস্তান দলকেও ভারতে আসাপ কোনওরকম অনুমতি দেওয়া হবে না। সেই কথাও এদিন স্পষ্ট হয়ে গিয়েছে।

আগামী সেপ্টেম্বরেই শুরু হবে এশিয়া কাপ। সেখানে অবশ্য ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত সরকার অবশ্য দ্বিপাক্ষিক সিরিজেই আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে। তবে দুইয়ের অধিক দল যেখানে খেলবে, কিংবা বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রতিযোগিতা এবং নিরপেক্ষ ভেন্যুতে দুই দলের খেলার সম্ভাবনা হলে, সেখানে অবশ্য কোনওরকম নিষেধাজ্ঞার কথা জানানো হয়নি।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...