Sunday, April 5, 2026

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

Date:

Share post:

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি পায়রা জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) আরএস পুরা সেক্টরে নাগাল পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী। পায়রার (pigeon) পা থেকে উদ্ধার হল গুরুত্বপূর্ণ বিস্ফোরণের তথ্য।

বৃহস্পতিবার সকালে ভারত পাকিস্তান সীমান্তের আরএস পুরা (RS Pura) সেক্টর এলাকার কাঠমারিয়া পোস্ট এলাকায় একটি পায়রাকে আটকায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। পায়রার পায়ে বাধা চিটে আইইডি বিস্ফোরণের (IED blast) ইঙ্গিত পাওয়া গিয়েছে। ইংরেজি ও উর্দুতে তথ্যের আদান প্রদান হচ্ছিল বলেই গোয়েন্দাদের অনুমান।

চিরকুটটিতে উল্লেখ রয়েছে জম্মু রেলওয়ে স্টেশনের নাম। আর এই ঘটনার পরেই ব্যাপকভাবে বাড়িয়ে দেওয়া হয় জম্মু রেলস্টেশনের নিরাপত্তা। সজাগ করা হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশকেও।

আরও পড়ুন: নিরপেক্ষতা, মর্যাদা, আলোচনা: উপরাষ্ট্রপতি পদে মনোনয়নে সুদর্শন রেড্ডির শপথ

উর্দুতে সেই চিরকুটে উল্লেখ করা হয়েছে হিংসাত্মক বার্তা। যার মধ্যে রয়েছে – ‘কাশ্মীর হামারা হ্যায়’, ‘ওয়াক্ত আ গ্যায়া হ্যায়, আ জায়েগা’ এরকম কথা। গোটা ঘটনার তদন্তে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...