Friday, June 26, 2026

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

Date:

Share post:

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় কলকাতার বিভিন্ন অংশে দফায় দফায় বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপ বুধবারে ছত্তিশগড়ে ঢোকার পরেই শক্তি হারাতে শুরু করেছে। তবে নিম্নচাপের জেরে কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে। বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগণা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির (heavy rain) সতর্কতা জারি হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্র ও শনিবার মাছ ধরতে যেতে বারণ করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বর্ষার শেষভাগে এমন বিক্ষিপ্ত বৃষ্টি শহরে চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিন দিনভর আকাশ মেঘলা থাকায় রোদের তাপ অনেকটাই কম থাকার আশাও রয়েছে।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...