Friday, June 26, 2026

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

Date:

Share post:

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান। স্পষ্ট জানালেন তিনি যথেষ্ট ভয়ে ছিলেন। তবে তিনি নিশ্চিন্ত ছিলেন, কারণ তাঁর বাবা শাহরুখ (Shah Rukh Khan) ছিলেন। তিনি ভুল করলে তাঁর বাবা আছেন। কথাটা এক অর্থে বললেও যেন দুই অর্থে তাঁর কথার সত্যতা জাহির হয় অনুষ্ঠান মঞ্চ থেকে।

নিজের প্রথম ওয়েব সিরিজ (web series) প্রচারের মঞ্চে আরিয়ান সাংবাদিকদের অকপট জানান, মঞ্চে আসার জন্য আমি লাগাতার অনুশীলন করেছি। এমনকি আমি এতটাই নার্ভাস ছিলাম যে টেলিপ্রম্পটার রাখতে হয়েছে। যদি তাও হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় তার জন্য আমার কাছে কাগজ রেডি আছে। টর্চও আছে। তাও যদি আমি ভুল করে ফেলি তাহলে আমার বাবা আছে।

অনুষ্ঠানের মঞ্চে আরিয়ান (Aryan Khan) এই কথা বলার পরই শাহরুখ (Shah Rukh Khan) পিছন ঘুরে দেখিয়ে দেন তাঁর পিঠে প্রিন্ট আউট করা কাগজ সাঁটানো আছে। যা দেখে স্বচ্ছন্দে আরিয়ান নিজের বক্তব্য রাখতে পারবেন। এরপরেও ভুল হলে ক্ষমা করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান।

বুধবারের অনুষ্ঠান মঞ্চে মা তথা নেটফ্লিক্স সিরিজের সহ প্রযোজক গৌরী খানকেও ডেকে নেন আরিয়ান। একসঙ্গে তিন জনের মঞ্চে দাঁড়ানোর ফ্রেম সকলের নজর কেড়ে নেয়।

আরও পড়ুন: বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

যদিও নিন্দুকদের কথায়, ‘আমার পিছনে বাবা আছে’ এই কথা বলে আরিয়ান অনেক কিছুই প্রমাণ করেছেন। বলিউডে পা রেখেই পরিচালক। তার পিছনেও ‘বাবা’ আছেন মনে করছেন অনেকে। সেই সঙ্গে পুরনো গ্রেফতারির কালো দাগ কাটিয়ে স্বচ্ছ ভাবে প্রকাশ্যে আসা আরিয়ানের পেছনে যে শাহরুখ আছেন তাতেও সন্দেহ নেই।

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...