Saturday, June 13, 2026

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

Date:

Share post:

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই (Dilip Ghosh) ব্রাত্য করেছে বিজেপি। একের পর এক প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ডাক পান না প্রাক্তন রাজ্য সভাপতি। আগেও শোনা গিয়েছে তাঁর গলায় অভিমানের সুর। শুক্রবার রাজ্যের গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধনে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর সেখানেও ডাক পাননি, জানালেন দিলীপ ঘোষ।

কী করবেন শুক্রবার? প্রশ্নের উত্তরে দিলীপ জানান, দেখা যাক। এখনও ঠিক করিনি কোথায় যাব। যেতেও পারি নাও যেতে পারি। অন্য কাজেও যেতে পারি। আমি কোথায় যাব সেটা পার্টি ঠিক করে। আমি ঠিক করি না। পার্টি যে কর্মসূচি পার্টি নির্ধারণ করে, সেটা আমি ঠিক করি না। আমার নিজের কর্মসূচি আমি নিজে ঠিক করি।

আমন্ত্রণ পেয়েছেন কী? উত্তরে স্পষ্ট উত্তর, সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ (invitation) দরকার। এখনও আমাকে আমন্ত্রণ করেনি। বাকি দেখছি।

আরও পড়ুন: আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

তবে কী ২০২৬ ভোটে দিলীপ ঘোষকে বাদ রেখেই রাজ্যের পরিকল্পনা সাজাচ্ছে বিজেপি? দিলীপ জানালেন প্রাক্তন রাজ্য সভাপতি হয়ে যাওয়ার তিনি ‘রিজার্ভ ফোর্সে’। তাঁর কথায়, ২৬ নির্বাচনের কার্যক্রম পুরোপুরি পার্টির হাতে আছে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আমরা পার্টির সাধারণ কর্মী। এখন যাকে পার্টি যে কাজে লাগাচ্ছে সে সেই কাজ করছে। রিজার্ভ ফোর্স-এর মতো থাকি আমরা। যখন অর্ডার হয় তখন লেগে যাই। কার্যত দিলীপের গলায় মোদি সফরের আগে অভিমান স্পষ্ট।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...