Sunday, April 5, 2026

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

Date:

Share post:

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station) পুলিশ। অগ্নিদগ্ধ অবস্থায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, মৃতার নাম সর্বাণী পাল। বয়সজনিত নানারকম অসুখে ভুগছিলেন ৬৯ বছরের ওই বৃদ্ধা। বকুলতলায় একটি দোতলা বাড়িতে থাকতেন স্বামী-স্ত্রী। তাঁর এক ছেলে থাকেন আমেরিকায়। মহিলার স্বামী মৃণালকান্তিও দীর্ঘদিন ধরে অসুস্থ। পুলিশের তরফে মনে করা হচ্ছে, সন্তান কাছে না থাকায় অনেকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বৃদ্ধা। দেহের পাশে রাখা ছিল একটি সুইসাইড নোট। সেখানে লেখা, ‘দেখার কেউ নেই।’

সূত্রের খবর, বুধবার রাতে হঠাৎ নিজের গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। তাঁর স্বামী কিছু বুঝতে পারার আগেই ঘটে যায় মর্মান্তিক ওই ঘটনা। কোনওরকমে তিনি স্ত্রীকে উদ্ধার করার চেষ্টা করেন তবে তাতে লাভ হয় নি কিছুই। প্রতিবেশীদের সাহায্যে দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, সম্ভবত পুত্রের শোকেই অনেকদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন সর্বাণী। তবে এভাবে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...