Wednesday, February 4, 2026

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এক্স হ্যান্ডেলে এই খবর জানান, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় আটকে ছিল ফল প্রকাশের বিষয়টি তবে OBC সংক্রান্ত মামলায় রাজ্য বড় জয় পেতেই প্রকাশিত হল একের পর এক ফল। ত্বরান্বিত হল ভর্তি প্রক্রিয়া।

শিক্ষামন্ত্রী (Bratya Basu) জানান, “স্নাতকস্তরে কেন্দ্রীয় অনলাইন ভর্তির পোর্টালে আজ প্রথম মেধা তালিকা প্রকাশিত হল। আইনি জটিলতায় মেধা তালিকা প্রকাশ আটকে থাকায় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মতো আমরাও গভীরভাবে উদ্বিগ্ন ছিলাম। মোট ৩,০৯,৬৬৭টি জন বৈধ আবেদনকারীকে আমরা ১৭টি বিশ্ববিদ্যালয়ের অধীন ৪৬০টি কলেজের ৭,২৩২টি বিষয়ের ৪,০২,৫৫৭টি আসন আমরা প্রাথমিক তালিকায় বন্টন করেছি তাদের পছন্দের ভিত্তিতে। আজ থেকেই কলেজগুলিতে অনলাইনে ভর্তি চালু হয়ে গেছে এই মেধা তালিকার ভিত্তিতে, প্রথম দফায় যা ২৫ অগাস্ট অবধি চলবে। স্নাতকস্তরে নতুন পথ চলা শুরুর সন্ধিক্ষণে সকল ছাত্রছাত্রীকে আভিনন্দন এবং শুভেচ্ছা জানাই! স্বামীজিকে স্মরণ করে পথ চলা শুরু হোক তোমাদের!
#উত্তিষ্ঠিত, জাগ্রত, প্রাপ্যবরাণ
নিবোধত (কঠোপনিষদ)“

spot_img

Related articles

রাজধানীতে নজিরবিহীন দৃশ্য, সুপ্রিম কোর্টে পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী

ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে দেশ। SIR বিরোধিতায় এবার দেশের শীর্ষ আদালতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

কলকাতা বইমেলায় রেকর্ড বিক্রি, আগামী বছরের প্রস্তুতি শুরু গিল্ডের 

শেষ হয়েছে ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (49 International Kolkata Book Fair)। বই উৎসবের শেষ দিনেও ছিল পুস্তকপ্রেমীদের...

বাড়ল তাপমাত্রা, শনিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা রাজ্যে 

বুধের সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস ছিল আগামী দু থেকে তিন দিন উষ্ণতার...

বেশি চাউমিন খাওয়ার শাস্তি,  যোগীরাজ্যে সাসপেন্ড দুই পড়ুয়া!

এ যেন জোর যার মুলুক তার! স্কুলের অনুষ্ঠানে মন ভরে চাউমিন খেয়েছিলেন দুই ছাত্র। কিন্তু তার জন্য যে...