Monday, April 6, 2026

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

Date:

Share post:

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক দেখা করবেন আধ্যাত্মিক গুরুর রবিশঙ্করের সঙ্গে। নরেন্দ্র মোদি (Narendra Modi) শুক্রবার বাংলায় আসছেন অথচ দিলীপ আমন্ত্রিত নন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কিছুটা অভিমান নিয়েই বৃহস্পতিতে বলেছিলেন, ‘আমরা রিজার্ভ বেঞ্চের প্লেয়ার। যখনই দরকার হয় নেমে পড়ি।’ আসলে তাঁর কথায় যে তীব্র শ্লেষ রয়েছে তা বুঝতে অসুবিধে হয় না কারোরই। শুভেন্দু (Shubhendu Adhikari) শিবিরের প্ররোচনায় বারবার দলে দিলীপ অপমানিত হয়েছেন, হচ্ছেন। যদিও প্রকাশ্যে দলীয় শৃঙ্খলা রাখতে নানা কথা বলেছেন। তবে কখনও ডুগডুগি বাজিয়ে আবার কখনও রবিশঙ্করের আশ্রমে চলে গিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই বঙ্গ বিজেপির উপর তাঁর বিন্দুমাত্র আস্থা ভরসা নেই।

বেঙ্গালুরুতে রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে দিলীপ বলেন, অনেক আগেই অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। ওখান থেকে চিঠি পাঠিয়ে ডাকা হয়েছে। কিন্তু এটা যে কোনও আধ্যাত্মিক সফর নয় তা রাজনৈতিক মহলে সকলেই বুঝতে পারছেন। কানাঘুষো শোনা যাচ্ছে, যাওয়ার আগে ঘনিষ্ঠমহলে দিলীপ নাকি বলেছেন বঙ্গ বিজেপির কিছু নেতা যা করছেন, তাতে ছাব্বিশের নির্বাচনে বিরাট ধাক্কা খাবে পদ্ম শিবির।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...