Sunday, April 12, 2026

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

Date:

Share post:

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে সাধারণ মানুষের ভিড়ে রাত থেকেই মুখরিত তারাপীঠ (Tarapith)। শুক্রবার ভোর ৪টে নাগাদ দেবীর স্নান ও মঙ্গলারতির পর খুলে দেওয়া হয় গর্ভগৃহ। সকাল থেকেই পুজো দেওয়ার লম্বা লাইন। সকাল ১১ টা ৫৪ মিনিটে অমাবস্যা তিথি পড়ছে, থাকবে শনিবার দুপুর ১২:২২ মিনিট পর্যন্ত। সন্ধ্যায় রাজবেশে দেবীকে সাজানো হবে স্বর্ণালঙ্কারে। আজ ঈশ্বর সাধনায় দেবীর আশীর্বাদ লাভ সম্ভব। অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বর জুড়ে নিরাপত্তার চাদর। এবছর ৫ লক্ষ ভক্ত সমাগমের আশা তারাপীঠ মন্দির কমিটির। পরিস্থিতি সামাল দিতে তৈরি প্রশাসন।

কৌশিকী অমাবস্যা তিথিতেই তারাপীঠ মহাশ্মশানে বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তাই প্রতিবছর এই বিশেষ দিনে লক্ষাধিক ভক্ত পুণ্যলাভের আশায় তারাপীঠে পৌঁছে যান। উপস্থিত হন দেশ বিদেশের পর্যটকরাও। বৌদ্ধ সাধকরা ও এদিন সিদ্ধিলাভ করেন বলে মনে করা হয়। শাস্ত্রমতে বিশ্বাস করা হয় শুম্ভ-নিশুম্ভকে বধ করতে দেবী তারা (Tara Maa) নিজ দেহকোষ থেকে কৌশিকী রূপে আবির্ভূতা হয়েছিলেন। তাই এই দিনটির আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব তাৎপর্যপূর্ণ। তারাপীঠ মন্দিরের ভিড় সামাল দিতে ওয়াচ টাওয়ার, জায়ান্ট স্ক্রিনে চোখ পুলিশ ও নিরাপত্তা কর্মীদের।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...