Friday, April 3, 2026

কেরালায় ‘গণধর্ষণে’র শিকার মহেশতলার তরুণী, সাহায্যে টিম পাঠালেন সাংসদ অভিষেক

Date:

Share post:

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর নির্দেশে তৃণমূলের একটি প্রতিনিধি দল কেরালা উদ্দেশ্যে রওনা দিয়েছে। আইনি সহায়তা-সহ সমস্ত রকমের সাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

অভিযোগ, ১৮ অগাস্ট কেরলে (Kerala) গণধর্ষণের শিকার হন দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকার বাসিন্দা এক পরিযায়ী তরুণী শ্রমিক। সন্তোষপুর ১৬ বিঘা বস্তির ওই তরুণী দাদু দিদার কাছে কেরলে থাকার জন্য গিয়েছিলেন। কেরালা রামা নাট্যু এলাকায় তাঁরা থাকতেন। দেড় মাস আগে একটি শপিংমলে জামা কাপড় ভাঁজ করবার কাজ পান। পরিবারের অভিযোগ, গত পরশু যখন কাজে বের হন, তারপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।  মেয়ে বাড়ির না ফেরায় পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। বুধবার বিকালে নির্যাতিতা বাড়িতে ফেরেন রক্তাক্ত বিধ্বস্ত অবস্থায়। পরিবারের অভিযোগ, মেয়েটি তাঁর পরিবারকে জানান, শপিংমলে কাজ থেকে ফেরার সময় তাঁকে নাকের মধ্যে রুমাল চেপে অজ্ঞান করে অপহরণ করা হয়। যখন তাঁর জ্ঞান ফেরে তখন তিনি একটি ঘরের মধ্যে বন্দি এবং তাঁর ঘরে প্রায় কুড়িজন লোক ছিল বলে দাবি। তাঁর অভিযোগ, তাঁকে বারে বারে অজ্ঞান করে গণধর্ষণ করা হয়। শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

অভিযোগ, নির্যাতনের পর যখন তরুণীর জ্ঞান ফেরে তখন তাঁকে কেরালা ছেড়ে চলে যেতে হুমকি দেওয়া হয়। যদিও পরিবারের তরফ থেকে ইতিমধ্যে সিরকা থানায় মামলা রুজু হয়েছে।

খবর যায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁর নির্দেশে ৪ সদস্যের প্রতিনিধি দল কেরলের উদ্দেশে রওনা দিয়েছে। নির্যাতিতার সঙ্গে দেখাও করেছেন তাঁরা বলে খবর। পাশাপাশি তরুণীকে তাঁরা সবরকম সাহায্য করবেন।

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...